Sylhet Today 24 PRINT

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ৪ লাখ

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০২৩

ফাইল ছবি

যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪ ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে যাদুকাট নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪টি নৌকা আটক করে থানায় নিয়ে আসেন ভ্রাম্যমান আদালত। রাতে থানা প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিন্নাকুলি গ্রামের সৈয়দ আলী, আবুল ফজল, সংগ্রামপুরের আনোয়ার হোসেন ও শক্তিয়ার খলা গ্রামের জাহের আলীকে ৪ লাখ টাকা জরিমানা করেন ইউএনও সুপ্রভাত চাকমা।

সুপ্রভাত চাকমা জানান, অবৈধভাবে নদী তীর কেটে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.