Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সড়কে প্রতিযোগিতা নিয়ে মোটরসাইকেল চলাচল, আহত ২

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০২৩

সড়কে ক্ষুদে মোটরসাইকেল আরোহীদের যখন রাজত্ব, তখনই প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। চুনারুঘাট পৌরশহরসহ উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে চালাচ্ছেন শিশু-কিশোর বয়সী তরুণ যুবকেরা। পরিবারের উদাসীনতায় সড়ক মোটরসাইকেল প্রতিযোগী শিশু-কিশোর বয়সীরা মরণকে আহ্বান জানাচ্ছেন। তাদের ভাল কথা বলেও তারা ক্ষিপ্ত হয়!

শুক্রবার রাতে সড়কে প্রতিযোগিতা নিয়ে চলাচলে করছিল একদল কিশোর মোটরসাইকেল। একটি মোটরসাইকেল উঠে যায় রাস্তায় কুকুরের উপর। মোটরসাইকেল উল্টে দুই কিশোর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৭টার দিকে চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজারে।

আহতরা হলেন উপজেলার আদমপুর গ্রামের আব্দুল কালামের পুত্র দুলন মিয়া (২০), আতিকপুর গ্রামের আ. সালামের পুত্র শান্ত ইসলাম (১৮)।

আহতদের চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অনিক সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

চুনারুঘাট দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিএসআই বদর বলেন, ট্রাফিক পুলিশের পক্ষে এসব চালকদের হুশিয়ার করে দেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.