Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০২৩

সিলেটের আহমদনগরে পিকআপ ভ্যানচাপায় খলিলুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমানের বাড়ি ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামে। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক সাথে একটি ট্রাক, বাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় পিকআপ ভ্যানটি পাশের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় খলিলুর রহমান।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.