Sylhet Today 24 PRINT

দুর্ঘটনায় আহত সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমানের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান (৪০) মারা গেছেন ।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার ধানমন্ডি ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে চলতি বছরের ২৪ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলার সাটিয়াজুরী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম জানান, আজ (সোমবার) বাদ যোহর জামসেদুর রহমানের মরদেহ নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়ায় সমাহিত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.