Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৭ আগস্ট, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রবাসীসহ দুই বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার গভীর রাতে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের ধনশ্রী গ্রামের প্রবাসী সুহেল খানের বাড়ি ও কালীশিরী গ্রামের হোসেন মীরের বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

প্রবাসী সুহেলের বাড়িতে ডাকাতির সময় তাঁর ভাই মিজান মিয়া বাধা দিতে যান। এ সময় ডাকাত দলের সদস্যদের ছুরিকাঘাতে আহত হন তিনি।

স্বজনরা জানান, গভীর রাতে ১৩/ ১৪ জনের একটি দল সুহেলের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ওই বাড়ি থেকে নগদ টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। একই রাতে ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের  কালীশিরী গ্রামের হোসেন আলী মীরের বাড়িতে ডাকাত দলের হানা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা কুপিয়ে জখম করে হোসেন আলী মীরকে।

সোমবার সকালে দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.