Sylhet Today 24 PRINT

প্রয়াণ দিবসে শ্রীমঙ্গলকে কবিগুরু স্মরণে শ্রাবণ ধারা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০২৩

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র আলোচনা, আবৃত্তি ও রবীন্দ্র সংগীতের আসর " শ্রাবণ ধারা"।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমির আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রফেসর নৃপেন্দ্র লাল দাস।

শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এসময় কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরকে নিয়ে আরও আলোচনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্দ্বীপ তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের প্রাক্তন পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টু ও আবৃত্তি শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম চৌধুরী, দেবব্রত দত্ত হাবুল, প্রসেনজিৎ রায় বিষু, শ্যামল আচার্য , শ্রীমঙ্গল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিনা সরকার, কবি সঞ্জিত বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক যায়যায়দিন শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম, যন্ত্রশিল্পী মলয় দত্ত, বর্ণ চক্রবর্তী, রাসেল আহমেদ ও রাজেশ ভৌমিক প্রমুখ।

এ সময় সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক কৃষ্ণা সূত্রধর , জয়া শ্যাম, শেলী সূত্রধর ও উল্লাস দেবনাথ।

আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দেবাশীষ চৌধুরী রাজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.