Sylhet Today 24 PRINT

সিলেটে ডাকাত সর্দার বাবুল খাঁ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০২৩

একাধিক ডাকাতি মামলার আসামি  সর্দার বাবুল খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে উপজেলার বৈরাগীরগাঁও গ্রামে অভিযান চালিয়ে বিশ্বনাথ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ডাকাত সর্দার বাবুল খাঁ (৪৫) বৈরাগীরগাঁও গ্রামের আসন খার ছেলে।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে গেছে।

এতে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.