Sylhet Today 24 PRINT

জুড়ীতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

জুড়ী প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০২৩

মৌলভীবাজার জেলা সিনজি চালিত অটোরিকশা, মিশুক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার বহিষ্কৃত সভাপতি মতিউর রহমান চুনুর  বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা।

বুধবার (৯ আগস্ট) জুড়ী বিজিবি ক্যাম্প চত্বরে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাস, লাইটেস, পিকআপভ্যান শ্রমিক ইউনিয়ন জুড়ী উপজেলা শাখার সভাপতি ও সদ্য গঠিত সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন  উপজেলা শাখার নির্বাচন আয়োজন কমিটির আহবায়ক মো. আব্দুল জব্বার, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন  উপজেলা শাখার সভাপতি ও সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন  উপজেলা শাখার নির্বাচন আয়োজন কমিটির  যুগ্ম আহবায়ক তজমুল আলী তজই, বাস, মিনিবাস, পিকআপ শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুস সহীদ প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার প্রত্যেক অটোরিকশা  শ্রমিকরা নির্বাচন চায়, তাদের সাথে অন্যান্য সকল পরিবহনের শ্রমিকরা ও নির্বাচনে সহযোগিতা করতে চায়। কিন্তু সাবেক বহিষ্কৃত সভাপতি মতিউর রহমান চুনু নির্বাচন চান না।

যদি নির্বাচন হয়ে যায়, তাহলে সে যে সকল  শ্রমিকের টাকা আত্মসাৎ করেছে সেগুলো ফিরিয়ে দিতে হবে, এই ভয় তার মাঝে। উপজেলার শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিক নির্বাচনে তাকে বয়কট করে সকল শ্রমিকদের পাশে থাকার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.