Sylhet Today 24 PRINT

জাতীয় শোক দিবস উপলক্ষে আবৃত্তিশিল্পী সংসদের আবৃত্তি প্রতিযোগিতা

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২৩

আগস্ট বাঙালি জাতির শোকের মাস। ইতিহাসের কলঙ্কিত কালো মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের আয়োজনে আজ ১১ আগস্ট ২০২৩ শুক্রবার সকাল দশটায় শারদা হলে অনুষ্ঠিত হয়েছে বিষয় ও বিভাগ ভিত্তিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতার আবৃত্তি প্রতিযোগিতা এবং শোকার্ত পঙক্তিমালা।

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ে দেড় শতাধিক শিশু কিশোর এতে অংশগ্রহণ করে।

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রফেসর শামীমা চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুকান্ত গুপ্তর সঞ্চালনায় শারদা হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন আবৃত্তিশিল্পী এবং সংগঠক মোকাদ্দেস বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ।

ক বিভাগ প্রথম হতে চতুর্থ শ্রেণি, খ বিভাগ পঞ্চম হতে অষ্টম শ্রেণি, গ বিভাগ নবম হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী জ্যোতি ভট্টাচার্য, নন্দিতা দত্ত এবং নাজমা পারভীন।

শোকার্ত পঙক্তিমালায় অংশগ্রহণ করেন সিলেট নজরুল পরিষদের নীলাঞ্জন দাশ টুকু, শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত, দীপ্তর্শীর রুবেল আহমেদ, থিয়েটার মুরারীচাঁদের রেজাউল করিম রাব্বি, আবৃত্তিশিল্পী শ্যামলী দাশ, প্রমি দেব, লোপা রায় চৌধুরী, চয়নিকা দাশ, অনিক দেবনাথ, চপল কুন্ডু, শশী দাশ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের দেশব্যাপী শোক দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয় সিলেট বিভাগীয় আজকের আয়োজনের মাধ্যমে। আগামী ১৫ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবসের ঢাকা বিভাগীয় এবং কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে। আগামী ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় আয়োজন এবং পুরস্কার বিতরণী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.