Sylhet Today 24 PRINT

তাহিরপুর সীমান্তে আটক ২

তাহিরপুর প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২ চোরাচালানীকে ধরে নিয়েগেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

আটককৃতরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের শফিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন(২৭) ও লাউড়গড় গ্রামের ফিরিজ আলীর ছেলে সোহাগ মিয়া (২৮)

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গতকাল রবিবার ভোর রাতে লাউড়গড় সীমান্তের ১২০৩নং পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে কয়লা,মাদক ও ঘোড়া পাচাঁর করার জন্য প্রায় ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ চোরাচালানী সিন্ডিকেট ভারতের ঘোমাঘাট এলাকায় প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানতে পারলে ২ চোরাচালানীকে ধরে নিয়ে গেলেও অন্যরা পালিয়ে বাংলাদেশে আসতে সক্ষম হয়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধের দায়িত্ব মূলত বিজিবির,কিন্তু আইনশৃংখলা রক্ষার স্বার্থে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.