Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভারতীয় মদসহ আটক ১

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১২ আগস্ট, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৯ বোতল ভারতীয় মদসহ বাবুল দাস (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

শুক্রবার (১১ আগষ্ট) রাত সাড়ে ৯ টায় উপজেলার মজিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জব্দকৃত মদসহ বাবুল দাসকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।

বাবুল উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত অদর দাসের ছেলে।

এ ঘটনায় সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের উপপরিদর্শক (এসআই) আবু তাহের বাদী হয়ে জগন্নাথপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,শনিবার বাবুল দাসকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.