Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকাল ৩টায় কাজির পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদের পরিচালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সৈয়দ শায়েক আহমদ, অধ্যক্ষ (অব.) সৈয়দ মুহিবুল ইসলাম, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ ফওয়াদুল জওয়াদ, আব্দুল জলিল, সৈয়দ ইয়াছুনুর রশীদ, গৌরাঙ্গপদ দাস, হুমায়ুন কবীর প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য অধ্যক্ষ (অব.) সৈয়দ মুহিবুল ইসলাম কে সভাপতি এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় সমিতির সদস্য সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক আনোয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.