শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৪ আগস্ট, ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিংগুর পুঞ্জিতে শনিবার (১২ আগষ্ট) দুপুরে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘‘Green Skills for Youth: Towards a Sustainable World”।আন্তর্জাতিক যুব দিবসের মূল উদ্দেশ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যুবদের অংশগ্রহণ এবং মতামত আলোচনা করা। বিশ্বব্যাপী যুব সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার দিন হিসেবে দিবসটি পালন করা হয়ে থাকে।
যুবসমাজের নিজেদের অধিকার বুঝে নেয়ার প্রতি সচেনতা বাড়ানোর এক প্রয়াস। প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বের অন্যান্য দেশের সংগে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে কুলাউড়া উপজলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে সিংগুর খাসিয়া পুঞ্জিতে এক আলোচনা সভার আয়োজন করে।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল মতলিব। এসময় আরো উপস্থিত ছিলেন সিংগুর পুঞ্জির মান্রী বিনেট মানার, লিটন মারাক, সিংগুর পুঞ্জি রেনটিলাং যুব সংঘের সভাপতি রুবেল তাংসং, যুব সংঘের সদস্য ও পুঞ্জিবাসী।