Sylhet Today 24 PRINT

জাতীয় পার্টির জেলা কমিটিতে জুড়ীর ১২ জন

জুড়ী প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০২৩

মৌলভীবাজার জেলা  জাতীয় পার্টির ১৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে শনিবার। কমিটিতে জুড়ী উপজেলা জাতীয় পার্টির ১২ জনকে স্থান দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত বলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি’ হাজী মো. কামাল হোসেনকে সভাপতি ও শেখ মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি  অনুমোদন করেন।

সহ-সভাপতি পদে আব্দুল মালিক সাচ্চু সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আল আমিন আহমদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে মো. বদরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক  সম্পাদক পদে আল আমিন তালুকদার, নির্বাহী সদস্য এডভোকেট মাহবুবুল আলম শামীম,  আনোয়ার হোসেন আনু, সুরমান আহমদ চৌধুরী, নাজেল আহমদ, মো. আব্দুর রাজ্জাক, মো. সফর আলী, মো. হেলাল উদ্দিন, মো. মোক্তাদির আলীকে স্থান দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.