Sylhet Today 24 PRINT

ভূমিকম্পে কাঁঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক |  ১৪ আগস্ট, ২০২৩

আবার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। সোমবার রাত ৮ টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো।

তাৎক্ষণিভাবে ভূমিম্পের উৎপত্তিস্থল ও মাত্রা জানা যায়নি।

তবে নগরের বাসিন্দারা বলছেন, ভূমিকম্পে বেশ জুড়ে কয়েকটি ধাক্কা দেয়। এবং বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিলো।
ভূমিকম্পের কারণে নগরজিড়ে আতংক দেখা দেয়। নগরের বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিত কোন খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.