Sylhet Today 24 PRINT

দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল: মিলাদ গাজী

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২৩

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিনে সমৃদ্ধ দেশে পরিণত হতো। স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অভিন্ন শত্রু। তারা দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করে।

এমপি মিলাদ গাজী আরও বলেন, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জামাত- বিএনপি।জামাত বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। সবাইকে সতর্ক থেকে তাদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে   শ্রদ্ধা নিবেদন  শেষে আলোচনা সভা, যুব ঋণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও উপজেলা পর্জিব কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায়। কোরআন তেলাওয়াত করেন মাহবুবুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সুরেশ চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক চৌধুরী,   নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন আহমদে, নবীগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানা অফিসার  ইনর্চাজ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.