Sylhet Today 24 PRINT

শোক দিবসে জুড়ীতে খাবার বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী"জাতীয় শোক দিবস"উপলক্ষে দুইটি এতিমখানায় খাবার বিতরন করেছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য এস এম জাকির হোসাইন।

মঙ্গলবার দুপুরে এম এ মুছাওয়ির হাফিজিয়া এতিম খানা ও মোহাম্মদপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ খাবার বিতরন করা হয়।

এ সময় এস এম জাকির হোসাইন ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান,তাপস দাস, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.