Sylhet Today 24 PRINT

সিলেটে হচ্ছে না সাঈদীর গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ আগস্ট, ২০২৩

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা সিলেটে করার কথা থাকলে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে জামায়াত।

বুধবার (১৬ আগস্ট) জোহরের নামাজের পর সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে এই জানাযার আয়োজন করতে চেয়েছিলো দলটি। তবে পুলিশের অনমুতি না পাওয়া শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সিলেট জামায়াতের নেতৃবৃন্দ।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করে এ তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.