Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মোছা. রিনা বেগম (৪২)। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত রহমত উল্লাহ স্ত্রী। বর্তমানে সে ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়ার সুইপার কলোনিতে থাকেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কলাবাড়ি এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ০৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে রিনাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল বহন করছিল বলে স্বীকার করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, মাদক আইনে নিয়মিত মামলা রুজু পুর্বক ওই নারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.