Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১৭ আগস্ট, ২০২৩

সংস্কার ও উন্নয়ন কাজের জন্য শনিবার (১৯ জুলাই) সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩৩ কেভি ফিডারের আওতাধীন সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর ও আশপাশ এলাকায় এবং ১১ কেভি মুক্তিরচক ফিডারের আওতাধীন মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় শনিবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.