Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ থানার ওসির বিদায় ও নবাগত ওসির বরণ অনুষ্ঠান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০২৩

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেনের বিদায় ও নবাগত ওসি গাজী আতাউর রহমানের বরণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান করা হয়েছে।

শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের কার্যালয়ে যুব সংঘের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজার সভাপতিত্বে ও দিনার আহমদ শাহের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী ওসি মো. শাফায়েত হোসেন ও নবাগত ওসি গাজী আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন,  যুব সংঘের সহ সভাপতি মুহিব উদ্দিন বেলাল, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, তোফায়েল আহমদ শাহ।

বক্তব্য রাখেন- যুব সংঘের ক্রীড়া সম্পাদক এনায়েত হোসেন রুহেল, অর্থ সম্পাদক চম্পক লাল দেব, আকুল শাহ্ শপিং সিটির চেয়ারম্যান রাসেল আহমদ শাহ, যুব সংঘের সদস্য মেহরাব হোসেন জুনেল, তোফায়েল আহমদ ইমন। স্বাগত বক্তব্য রাখেন যুব সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আমিন উদ্দিন। গীতা পাঠ করেন সজল দেবনাথ। সবশেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.