Sylhet Today 24 PRINT

উন্নয়নের জন্য মাস্টার প্ল্যানের মাধ্যমে প্রস্তাবনা দিতে হবে: হবিগঞ্জ জেলা প্রশাসক

নবীগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২৩

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ ও মানসম্মত শিক্ষার বিষয়ে উপজেলার করগাঁও ইউনিয়ন হলরুমে গত বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক দেবী চন্দ্র বলেন, মাদক নিয়ন্ত্রণে শিক্ষার কোনো বিকল্প নেই। রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, জলাবদ্ধতা নিরসনে মাষ্টার প্ল্যান এর মাধ্যমে প্রস্তাবনা দিতে হবে যা উন্নয়নে কাজে লাগবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক নিজের জন্য কাজ করে না। সাধারণ মানুষের জন্য  কাজ করে। কাজের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুবেল মিয়ার পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন  হাফেজ হাবিবুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন শিক্ষক কমলাকান্ত আচার্য্য। ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে প্রায় বিশ মিনিট স্বাগত বক্তব্য রাখেন, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা।

প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ্র।

বিশেষ অতিথ হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ।

এ সময় উপস্থিত ছিলে ইউনিয়ন পরিষদের সচিব সহ সদস্য বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ইউনিয়নের সর্বজন জনসাধারণ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.