Sylhet Today 24 PRINT

জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে ভোটার ১৭ লাখ ১৬ হাজার ৬৬১ জন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। সে অনুযায়ী জেলার চারটি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩৪টি এবং ভোটার রয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬১ জন।

২০১৮ সালে সর্বশেষ নির্বাচনে ভোটার ছিলেন ১৪ লাখ ১২ হাজার ২১১ জন; পাঁচ বছরে বেড়েছে ৩ লাখ ৪ হাজার ৪৫০ জন; কেন্দ্র বেড়েছে একটি। জেলায় বর্তমানে মোট ভোটের ৮ লাখ ৬৯ হাজার ২৭ জন পুরুষ ও নারী ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৬৩৪ জন।  

এবার হবিগঞ্জ-১ আসনে ভোটার ৪ লাখ ৩০ হাজার ৬৯০, কেন্দ্র সংখ্যা ১৭৬টি; হবিগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬৫ হাজার ৬২২ ভোটের বিপরীতে কেন্দ্র ১৫০টি; হবিগঞ্জ-৩ আসনের কেন্দ্র সংখ্যা ১৩১টি এবং ভোটার রয়েছেন ৪ লাখ ৯ হাজার ৬২৯; হবিগঞ্জ-৪ আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ১০ হাজার ৭২০ এবং কেন্দ্র রয়েছে ১৭৭টি।  

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, চারটি সংসদীয় আসনে খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে গত ১৬ আগস্ট। দাবি/আপত্তি গ্রহণের শেষ তারিখ ৩১ আগস্ট, প্রাপ্ত দাবি/আপত্তি নিষ্পত্তি ১১ সেপ্টেম্বর পর্যন্ত এবং খসড়া ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.