সিলেটটুডে ডেস্ক | ১১ জানুয়ারী, ২০১৬
মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, বড়লেখা পৌরসভার নবনির্বাচিত মেয়ররা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার সাবেক মেয়র কামরানের বাসভবনে নবনির্বাচিত মেয়ররা সাক্ষাত শেষে মতবিনিময় করেন।
নবনির্বাচিত মেয়ররা হলেন- মৌলভীবাজার সদর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি জুয়েল আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সহ-সভাপতি কামরান আহমদ চৌধুরী।
এসময় কামরান তাদেরকে জনসেবা এবং সমাজের কল্যাণে নানা দিক-নির্দেশনা দেন।
মতবিনিময়কালে সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আসমা কামরান উপস্থিত ছিলেন।