Sylhet Today 24 PRINT

ওসমানীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

ওসমানীনগর প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০২৩

সিলেটের ওসমানীনগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, কমিটির সদস্য এসিল্যান্ড রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, সাদিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন আহমদ, তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, মৎস্য কর্মকর্তা মাশরুপা তাসলিম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চোধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, তথ্যসেবা কর্মকর্তা শাহরিন সুলতানা, শেরপুর হাইওয়ে পুলিশের এস আই আমিনুর রহমান, ফায়ার ব্রিগেড সদস্য সুকুমার সিং, প্রভাষক সুশান্ত দেব নাথ ও শিক্ষিকা শিল্পী ধাম। সভায় আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.