Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মাধবপুর প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান।

বুধবার দুপুরে থানা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান, থানার সেকেন্ড অফিসার শামস-ই তাব্রীজ, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এরশাদ আলী, যুগ্ন আহ্বায়ক শংকর পাল চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আইয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীম, মিজানুর রহমান, রাখাল দে, জামাল মো. আবু নাছের, একরামুল আলম লেবু, মডেল প্রেসক্লাব আহ্বায়ক আজিজুর রহমান জয়, তোফাজ্জল হোসেন চৌধুরী, এম এম গউছ, হামিদুর রহমান, নাহিদ মিয়া, মাথু মিয়া, শাবানা চৌধুরী প্রমুখ।

সভায় অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়। যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে হবে। মাদক পরিবার, সমাজ ও দেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.