Sylhet Today 24 PRINT

সিসিক মেয়রের সাথে যুক্তরাজ্যের হাইকমিশনের বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আআরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য বৈঠক করেছেন ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাতে পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক উন্নয়ন কর্মসূচি নিয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সিলেট সিটি কর্পোরেশনের সাথে যুক্তরাজ্যের উন্নয়ন প্রকল্প বিষয়ে আলোচনা করেন। সিলেটের পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প নিয়ে মেয়র-হাইকমিশনার আলোচনা করেন। দুই দেশের সিস্টার সিটিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন হবে বলেও আশা করেন তারা।

বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক সহ সিসিকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.