Sylhet Today 24 PRINT

স্বামীর দায়ের কোপে হাত-পা বিচ্ছিন্ন আকলিমা মারা গেলেন

চুনারুঘাট প্রতিনিধি |  ২৬ আগস্ট, ২০২৩

নিহত আকলিমা, ইনসেটে আটক স্বামী। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে অন্যত্র বিয়ে করায় স্বামীর দায়ের কোপে হাত-পা বিচ্ছিন্ন হওয়া সেই আকলিমা খাতুন (৩৫) মারা গেছেন।

উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে শনিবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ জেলার আউশকান্দি নামক স্থানে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং গ্রামের খেলার মাঠ সংলগ্ন রাস্তায় ওই গৃহবধূর হাত-পা কেটে দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ওই গৃহবধূর মৃত্যু হলো।

গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় ওই নারীর স্বামী সুজন মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। সুজন ওই উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং এলাকার আহম্মদ আলীর ছেলে।

আকলিমা খাতুনর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.