Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০২৩

হবিগঞ্জে পানিতে ডুবে রিফাত আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরতলীর পইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

শিশু রিফাত শহরতলীর পইল (পশ্চিমপাড়া) গ্রামের মিনহাজ ওরফে মিজান মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে রিফাত বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.