Sylhet Today 24 PRINT

কানিজ ফাতেমার কাছে হেরে গেলেন অধ্যাপক জাকির

নিজস্ব প্রতিবেদক |  ২৮ আগস্ট, ২০২৩

সিলেটের শাহ্ খুররম ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে হেরে গেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

 সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে ১২টি ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন অধ্যাপক কানিজ ফাতেমা।

 তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন পেয়েছেন ৮টি ভোট।

সোমবার বিকাল ৩টার দিকে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণা ভট্টাচার্য্য।

ফলাফল ঘোষণার সময় শাহ্ খুররম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর ও বিদ্যোৎসাহী সদস্য এম শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.