Sylhet Today 24 PRINT

এবার সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাম জয় গাইন (২৫)। তিনি ঢাকা মগবাজারের বাসিন্দা ছিলেন।

সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় চারবন্ধু নিয়ে সোমবার সাদাপাথরে বেড়া্তে আসেন। দুপুরে তারা সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচন্ড স্রোতে জয় আর স্থির থাকতে পারেননি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত ও তার সঙ্গের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পান। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।

এরআগে গত শুক্রবার সন্ধ্যার দিকে জাফলংয়ের নদী থেকে রমিজ উদ্দিন (৫৫) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমিজ উদ্দিন মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.