Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের বিএনপি নেতা গউসকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ রিজভীর

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২৩

বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক জি কে গউসকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘তুলে নেওয়ার’ অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভীর দাবি, মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে গউসকে তুলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জি কে গউসকে ডিবি কাকরাইল থেকে তুলে নিয়ে গেছে। তবে ডিবি কিছু স্বীকার করছে না।’

রিজভী আরও বলেন, হবিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশ হামলা করে আবার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। সে মামলায় গউসকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ উঠে। সংঘর্ষে আহত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনায় ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে ৭ শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় পুলিশ অ্যাসল্ট এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.