Sylhet Today 24 PRINT

সিলেটে ১৫ হাজার পিছ ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০২৩

সিলেটে সড়ে ১৫ হাজার ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) বিকেলে মহানগরীর পীর মহল্লার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার মৃত মোজাম্মিল আলীর ছেলে মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার পাঠাকইন এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) এবং সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট মহানগরীর পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। সময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রীর নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।

জব্দের বিষটি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.