Sylhet Today 24 PRINT

সিসিক’র উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রিন্সেস ফাউণ্ডেশনের

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ও প্রিন্সেস ফাউণ্ডেশনের যৌথ প্রজেক্ট ‘গ্রামের হাওরে’র তৃতীয় বর্ষপুর্তি উপলক্ষে যুক্তরাজ্যের প্রিন্সেস ফাউণ্ডেশনের প্রতিনিধি ভিক্টোরিয়া হোবে এখন সিলেটে অবস্থান করছেন।

তিনি বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে তার পাঠানটুলাস্ত বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় শাবিপ্রবি ও সিসিক এবং প্রিন্সেস ফাউণ্ডেশনের যৌখ উদ্যোগে সিলেট মহানগরীর ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাব্যতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনাকালে ভিক্টোরিয়া বলেন, সিলেট নগরীকে একটা পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রিন্সেস ফাউণ্ডেশন এবং সিলেট সিটি করপোরেশন যৌথভাবে কাজ করবে।

এছাড়াও তিনি নগর উন্নয়নে সিলেটের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন। সেক্ষেত্রে প্রবাসী বিনিযোগ বান্ধব পরিবেশ তৈরি করতে নবনির্বাচিত মেয়রের প্রতি আহ্বান জানান।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৪টি বিশ্বমানের স্কুল স্থাপনের ব্যাপারে প্রিন্সেন ফাউণ্ডেশনের সহযোগীতা চাইলে।জবাবে ভিক্টোরিয়া হোব মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনায় প্রিন্সেস ফাউণ্ডেশনের সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

সিসিক মেয়রের মিডিয়া উইং থেকে সাজলু লস্কর বিষয়টি নিশ্চিত করেন।

পরে মেয়রের পক্ষ থেকে ভিক্টোরিয়া হোবেকে সিলেটের ঐতিহ্যবাহি চা ও শিতল পাটি উপহার দেয়া হয় এবং সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রিন্সেস ফাউন্ডেশনের প্রতিনিধি সারা হোবেকে নিয়ে সিলেটের ঐতিয্যবাহী তারাপুর চা বাগান ঘুরে দেখান।

এসময় উপস্থিত ছিলেন, শাবিপ্রবির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা ও সিসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.