Sylhet Today 24 PRINT

মাধবপুর থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মোঃ রাজু মিয়া (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোররাতে মাধবপুর থানাধীন হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজু মিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার পুত্র।
 
র‌্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার আফসান আল আলম জানান, গ্রেপ্তারকৃত রাজু একজন পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। তাকে ধরতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
 
তিনি বলেন, গ্রেপ্তার অভিযানে নেতৃত্বে দেয় র‌্যাব-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এএসপি বলেন, র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.