Sylhet Today 24 PRINT

অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি দোকান

মাধবপুর প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকবাজারে শুক্রবার দুপুরে এক অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী আমিন খন্দকারসহ চকবাজারের ব্যাবসায়িরা জানান, দুপুরে বাজারের নন্দন দেবের গ্যাস ও সারের দোকানে হটাৎ বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের টিনের চালা উড়ে যায়। এসময় দোকান ঘরটি ছিল তালাবদ্ধ। স্থানীয় লোকজন ঘরের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।খবর পেয়ে মাধবপুরের ফায়ার সাভির্সের ২টি গাড়ী ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করে।

মাধবপুর ফায়ার সাভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি তবে এ অগ্নিকান্ডে বাজারের ৫টি দোকানপুড়ে গেছে।

দোকানগুলো হলো নন্দন দেবের সার ও গ্যাসের দোকান, অমর কম্পিউটার ও ফ্রিজের দোকান, সঞ্জয় দেব মুদি দোকান, অসিম দেব ঔষদের দোকান ও রিপন দাসের কাঠের ফার্নিসারের দোকান। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.