Sylhet Today 24 PRINT

জুড়ীর সাজু মৌলভীবাজার জেলা যুবলীগের সহ সভাপতি নির্বাচিত

জুড়ী প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০২৩

নব ঘোষিত মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটিতে সহ সভাপতি পদে  স্থান পেয়েছেন জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামনুর রশীদ সাজু।এতে উৎফুল্ল জুড়ীর নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল সাক্ষরিত ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে জেলার উত্তরাঞ্চলের

তিন উপজেলার মধ্যে একমাত্র জুড়ী উপজেলা থেকে মামুনুর রশীদ সাজুকে সহ সভাপতি করা হয়েছে। কমিটি ঘোষণায় উৎফুল্ল নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের পাশাপাশি মিষ্টি নিয়ে তার বাড়িতে যান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সহ সভাপতি হাসান তারেক,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আজাদ সোহাদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, উপ সম্পাদক জাবের আহমদ,সদস্য বেলাল আহমদ, সালমান আফরাজ, জায়ফর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মর্তুজা আলী, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাছুম আহমদ প্রমুখ।

এক শুভেচ্ছা বার্তায় মামুনুর রশীদ সাজু বলেন,আমি দীর্ঘদিন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হিসেবে রাজনীতি করে আসছি।দীর্ঘ রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময় যুবলীগে দিয়েছি,এ জন্য কেন্দ্র কমিটি আমাকে এ মূল্যায়ন করেছে।আমার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করি।

উপজেলা যুবলীগের সভাপতির পাশাপাশি মামুনুর রশীদ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি সদর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.