Sylhet Today 24 PRINT

মাধবপুরের ৪ যুবক ৯৮ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ায় আটক

মাধবপুর প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরের ৪ যুবক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৮ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

(৩সেপ্টেম্বর)রোববার বেলা ১১টায় উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে আটক করা হয় তাদের।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী (আলাবক্সপুর) এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম ইমন (২৩),একই উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর (গন্ধবপুর) একই এলাকার শাহানুর রহমানের ছেলে মো. মশিউর আলম(২২), আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার আব্দুল আহাদের ছেলে স্বপন মিয়া (২৭) ও হরষপুর (সোয়াবই) এলাকার জোনাব আলীর ছেলে মো. মাজহারুল ইসলাম রাব্বি (২০)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ জানান, রোববার সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ আটক করা হয় তাদের। পরে প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.