Sylhet Today 24 PRINT

২৫০ জন অবসরপ্রাপ্ত চা বাগান কর্মচারীকে সম্মাননা প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০৩ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের  ৫৯তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে অবসর নেয়া ২৫০জন চা বাগান স্টাফকে সম্মাননা দেয়া হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি মো. জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস,এম জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক আলোচনার পাশাপাশি গত ১০ আগস্ট নিম্নতম মজুরী বোর্ড প্রকাশিত গেজেটে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের উৎসব ভাতা ও বোনাস একিই স্কিমে রাখাসহ একাধিক বিষয় পূর্বের চুক্তির সাথে সাংঘর্ষিক বলে জানান বক্তারা। যা সংশোধন করে পুন: গেজেট প্রকাশের দাবী তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.