Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে খাদ্যপণ্যে ভেজাল, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে খাদ্যপণ্যে ভেজাল, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির কারিশাবস্তি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. ফয়সাল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক এই অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.