Sylhet Today 24 PRINT

হাওরে ঝড়ে প্রাণ হারালেন জেলে

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০২৩

 সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নিখোঁজ জেলে নুরুল ইসলাম ওরফে করু মিয়ার (৪৭) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলায় ছড়ার বিলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান নুরুল ইসলামসহ কয়েকজন।

এ সময় ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশে থাকা জেলেরা ছুটে এসে অন্য সবাইকে উদ্ধার করলেও নুরুল ইসলাম নিখোঁজ থাকেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মশারি জাল মরদেহ উদ্ধার করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানে হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.