বিশ্বনাথ প্রতিনিধি | ১২ জানুয়ারী, ২০১৬
সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়ন আওযামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী আফসর চৌধুরীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হযেছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে মাষ্টার আলী আফসর চৌধুরীর কজাকাবাদ গ্রামের বাড়িতে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল নগদ ৯০ হাজার টাকা, ২৮ ভরি স্বর্নালংকার, ৩টি মোবাইল সেট, ৩টি হাত ঘড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে জানিয়েছেন পরিবারের সদস্যরা ।
জানা গেছে, কলাপসিপল গেইটের তালা ও কাটের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৮/১০জনের মুখোশধারী ডাকাতদল। গৃহকর্তা আলী আফসর চৌধুরী বাঁধা দিতে চাইলে তাকে পিটিয়ে আহত করে ডাকাদল। এসময় স্টিলের আলমিরা ভেঙে নগদ ৯০ হাজার টাকা, ২৮ ভরি স্বর্নালংকারসহ প্রায় সাড়ে ১২লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় মুখোশধারী ওই ডাকাতরা।
খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি উপজেলা আ’লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনিসহ আ’লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলী আফসর চৌধুরীকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন।
থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওযার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশ পাটিয়েছেন। মামলা দেওয়া হলে আইনী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি তারা (পুলিশ) গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।