নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০২৩
সিলেট নগরের লালবাজার এলাকার আজাদ বোর্ডিং নামক আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুর রউফ (৭০) সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজার এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরেদহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, হোটেলের নিচ তলার ২ নং কক্ষ থেকে মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিলো। মরদেহের পাশে পড়েছিলো কিছু ওষুধ ও তাবিজ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, কিভাবে এই বৃদ্ধ মারা গেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।