Sylhet Today 24 PRINT

মিরাবাজারে সিএনজি ফিলিং স্টেশনের আগুন, দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট নগরের মিরাবাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জেনারেটর বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজারের দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে ৫জন বিরতি সিএনজি স্টেশনের কর্মচারি ২ জন পথচারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পড়ে। এসব জেনারেটরটিতে আগুন ধরে যায়। এবং আশপাশে আগুন ছিটকে পড়ে। এতে ৭ জন আহত হন।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রনে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.