Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে পৌর শহরের ঢাকা-সিলেট হাইওয়ে রোডের দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে ৩৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ পেশাদার ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হচ্ছেন- ফুয়াদ হাসান সাকিব (২৮), রাসেল আহমেদ (২৮) ও তাদের সহযোগী জুনায়েদ মিয়া (২০)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, থানার সেকেন্ড অফিসার সামস্ই তাব্রীজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.