Sylhet Today 24 PRINT

সাইফুর রহমানের কবরে জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে তারা মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বারমর্দনে এই কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, কোহিনূর আহমদ, এড আবু তাহের, রিপল আহমদ, আবুল কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.