Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক সয়ন তাঁতীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল থানা থেকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা যৌন নিপীড়নের অভিযোগে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে  মামলা করেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাটি নিশ্চিত করে বলেন, যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত শিক্ষক শয়ন তাঁতীকে সোমবার  (৪ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট সকালে স্কুলে শ্রেণি কার্যক্রম শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে টানাহেঁচড়া ও যৌননিপীড়ন করেন শিক্ষক সয়ন তাঁতী। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটিকে অবগত করে ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেন অভিভাবকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.