Sylhet Today 24 PRINT

ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ: ইমরান আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০২৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সবাই মিলেমিশে বসবাস করেন। আমাদের পরিচয় আমরা সবাই বাঙালী। সরকার দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আমাদের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর সদরে জন্মাষ্টমী উপলক্ষে গোপীনাথ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস।

এতে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহি সম্রাট।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরে জন্মাষ্টমীর এক শোভাযাত্রা বের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.