Sylhet Today 24 PRINT

দিরাইয়ের চারটি গ্রামে পল্লী বিদ্যুৎ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৬

আইন,বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নিজ হাতে অস্ত্র নিয়ে ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীর করেছি। সে দিন বিএনপি বলতে কোন দল ছিল না। আর এখন তারা পাকিস্তানের পতাকা দেখলে দাড়িয়ে যায়। পাকিন্তান কে আমরা ভাগাইছি, আমরা স্বাধীন। পকিস্তান সবকিছুতেই হেরেছে, ঐদিন ক্রিকেট খেলায়ও হেরেছে।

তিনি বলেন, পাকিস্তানে আর বাংলাদেশের মানুষ কোন দিন যাবে না। পাকিস্তান এখন ফকির হয়ে গেছে। আর আমরা এখন দুনিয়ার মধ্যে সবচাইতে এগিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো ক্ষমতায় রাখতে হবে। কারণ শেখ হাসিনার হাত দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, যে দেশের জন্য কার করবে আমরা তার সঙ্গে আছি। শেখ হাসিনাই দেশের জন্য কাজ করেন।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকলে সাড়ে ৪ টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মাঠে চারটি গ্রামের ৫শতাধিক পরিবারের মাঝে পল্লী বিদ্যুত সংযোগের উদ্বোধনী পরবর্তী এক জসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাফ হোসেন, দিরাই সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুরত আলম, দিরাই পৌনসভার মেয়র মো: মোশারফ মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.