Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিভিন্ন স্থানে ১১জন আসামি আটক

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৭ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন মামলায় ১১জন পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক। আটককৃতরা হলেন - চণ্ডী চা- বাগান এলাকার রতন মৃধার পুত্র আপন মৃধা(২০), জোয়ালভাঙ্গা চা- বাগান এলাকার মৃত লাল মুড়ার পুত্র মিলন মুড়া (৩০),  চান্দপুর চা- বাগান এলাকার মৃত ধর্ম তাতীর পুত্র চন্দ্র ধর তাতী(৪২), আতিকপুর গ্রামের মৃত আঃ রহমানের পুত্র মোঃ সুমন মিয়া (২৭),  ইনাতাবাদ গ্রামের আঃ শহীদের পুত্র মোঃ রুবেল মিয়া (৩৪) সাদেকপুর গ্রামের মৃত আঃ জব্বারের তৌফিক মিয়া ওরফে হারুন (৩৭) বারাইউড়া গ্রামের আঃ রহমানের পুত্র শাকিল আহমেদ এমরান (২৬), গাভীগাঁও গ্রামের আঃ মনাফের পুত্র মোঃ আল আমীন মিয়া(২৭), কবিলাশপুর গ্রামের গাবরু মিয়ার পুত্র আঃ কুদ্দুছ (৪৯), আব্দুর কুদ্দুছের পুত্র সজল মিয়া (৩০) নিশ্চিতপুর গ্রামের আঃ আউয়ালের পুত্র সাইফুর রহমান (২৮)।

পুলিশ বলেছে, তাদের এই পুলিশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে থানার পুলিশ একধাপ এগিয়ে যাচ্ছে বলে জানান থানার (ওসি) মোঃ রাশেদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.